আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সীতাকুন্ডে মামলা করায় বাদীকে হত্যার হুমকি

 

মুহাম্মদ আনোয়ার হোসাইন চট্টগ্রাম:

সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ আলী পরিবারের উপর নারী পুরুষ ১০ জন কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসী বাহিনী আওয়ামীলীগের একটি অফিস ভাংচুর করেন। সন্ত্রাসীদের হামলায় আহতরা হলেন সকিনা বেগম (৪০) ,জোসনা বেগম(৩৫), হানিফ (৪০), রায়হান, জামাল (৪০),মোঃ আলী (৪৮)পিতা নুরুল আমিন। মোঃহাম্মদ আলী বলেন সন্ত্রাসী টিটু ,মহিউদ্দীন ,নবী ,গিয়াস উদ্দীন মিন্টু ,আজম ,ইদ্রিছ ,জামাল,সালাউদ্দীন,ইসলাম সহ ২০/২৫ জনের একটি দল গত ১লা নভেম্বর তারিখ রাত আনুমানিক রাত ১১টার দিকে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়।

মোহাম্মদ রায়হান বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলা করার পর থেকে আসামীরা বাদীকে নানা ভাবে হত্যার হুমকি দিচ্ছে। মামলা করার পর থেকে নিরাপত্তা হীনতায় বাড়ীতে যেতে পারছেনা বলে জানিয়ে রায়হান।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বর্ণিক বলেন হামলার ঘটনায় রায়হান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ