আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ নিহত ৪৯, আহত ও দগ্ধ ৫ শতাধিক

শেখ নাদিম, নিজস্ব প্রতিবেদক :

সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের আগুনের লেলিহান ভয়াবহতায় ৪৯ জন নিহত, আহত ও দগ্ধ ৫ শতাধিক ।

রাসায়নিক দ্রব্য বিস্ফোরণের কারণে বারবার বিস্ফোরিত হচ্ছে কন্টেইনার। আগুনের তীব্রতায়কাছে ঘেঁষতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে এ আগুনের ঘটনা ঘটে।

পানি স্বল্পতার কারণে গত ৭ ঘণ্টারও বেশি সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট।ডিপোটির মালিক স্মার্ট গ্রুপের এমডি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান।

সীতাকুণ্ড ফায়ারসার্ভিসের ৫ জন ও কুমিরা ফায়ারসার্ভিসের ৭ জন মোট ১২ জন ফায়ারফাইটার মধ্যে ৫ জনের লাশ শনাক্ত বাকিরা এখনো নিখোজ।

নিহতদের মধ্যে যাদের নাম-পরিচয় পাওয়া গেছে। কুমিরা ফায়ার স্টেশনের নার্সিং অ্যান্টেনডেন্টস মনিরুজ্জামান (৩২), মমিনুল হকের (২৪) বাড়ি বাঁশাখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মধুখালী গ্রামে।

তিনি ফরিদুল আলমের ছেলে। অন্যজন একই উপজেলার পূর্ব চারিয়ার নাপোড়া এলাকার মাহমুদুর রহমানের ছেলে মো. মহিউদ্দীন (২৪), ভোলা জেলার হাবিবুর রহমান (২৬), রবিউল আলম (১৯), বাঁশাখালীর চনপাড়ার এলাকার আবব্দুল মজিদের ছেলে।

এর মধ্যে মহিউদ্দীন বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নাম প্রকাশে অনেচ্ছুক চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ফায়ার সায়েন্স বিভাগের এক ছাত্র বলেন, ভাটিয়ারীর কন্টেইনারগুলোতে হাইড্রোজেন পার অক্সাইড ছিলো।

হাইলি কনসেন্ট্রেটেড ঐ২ঙ২ এভিয়েশন ইন্ডাস্ট্রিতে অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত হয়৷ লাইক রকেট উৎক্ষেপনের জন্য থ্রাষ্ট তৈরীতে। দুঃখের ব্যাপার বিএম টার্মিনাল অর্থরিটি বিষয়টা জানার পরও ফায়ার সার্ভিসকে হয়তো অবহিত করেনি।

অথবা অবহিত করে থাকলেও ফায়ার সার্ভিসের ফাইটারদের ফায়ার সায়েন্স সম্পর্কে সম্যক নলেজ না থাকায় এরকম হ্যাজার্ডাস ফায়ার পানি দিয়ে এতো কাছে থেকে ফাইট করতে গিয়ে ছিলেন।

দরকার ছিলো কুইক ইভাকুয়েশন। তারপর অন্য কোন উপায়ে ফাইটিংটা হতো। এ ধরণের বিষ্ফোরণের শক ওয়েভে আশে পাশে অনেক ক্যাজুয়ালিটি ঘটার রিস্ক থাকে এবং সেটাই হয়েছে।

স্থানীয় বাসিন্দা জামাল বলেন, রাত আনুমানিক ১০.৩০ মিনিট হটাৎ বিকট শব্দ হয় এই শব্দে আমার বাসার কাচের জানার সব ভেঙে যায় আমি পরিবার নিয়ে তারা তারি বাসার বাইরে চলে এসে দেখতে পাই বিএম ডিপোর মধে আগুন ছাড়া কিছু দেখা যাচ্ছে না, ঘটনার এখনো আমি ভালো ভাবে কানে শুনতে পাচ্ছি না।

আমার পাশের বাসার কয়েক জন মহিলার নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছে। এই বিস্ফোরণে আশে পাশের আকাশ আগুনের লেলিহানে কালো মেঘের মত ছেয়ে যায়।

যেন এক মৃত পুড়ির মত।চারপাশে তখন শুধু শোকের ছায়া আর ছায়া কান্নার রোল বয়ে যায় আহতদের স্বজনদের চোখে। কেমন যেন এক হ্নদয় বিদারক দৃশ্য। চট্টগ্রামের ইতিহাসে অতীতে কখনো এ ধরনের ভয়াবহ অগ্নিকান্ড ঘটনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাসায়নিক দ্রব্য বিস্ফোরণের কারণে বারবার বিস্ফোরিত হচ্ছে কন্টেইনার, আগুনের তীব্রতায় কাছে ঘেঁষতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিস্ফোরণের শব্দটি প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত শোনা যায়। আরো দেখা যায় বিস্ফোরিত শব্দের কারনে ডিপোর আসে পাশের এক কিলোমিটার এর মধ্যে মসজিদ, বাসার বাড়ির সকল কাচের দরজা জানালা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণন হয়ে গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসাই মো. আলাউদ্দীন তালুকদার মৃত্যুর তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু খবর পেয়েছি। তবে সবার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়েছি।

ডিপোতে প্রায় দেড়শ’ কন্টেইনার আছে। কিন্তু রাসায়নিক দ্রব্য থাকায় বারবার বিস্ফোরিত হচ্ছে কন্টেইনার। যে কারণে আগুনের কাছেও ঘেঁষতে পারছি না আমরা। প্রায় ১০০ গজ দূর থেকে নিয়ন্ত্রণে আনতে আমাদের লড়াই চালিয়ি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ