শেখ নাদিম, নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকীতে উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা অডিটোরিয়াম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকীতে উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।
এই সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মামুন,ড. নুর উদ্দিন রাশেদ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জুলি,কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।