আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

সীতাকুণ্ডে পাহারাদার,ব্যবসায়ী ও কর্মচারীদের ত্রাণ বিতরণ

শেখ নাদিম, নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের ব্যবসায়ী,পাহারাদার ও কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ করলেন সীতাকুণ্ডের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম।

১ আগস্ট রবিবার সকালে সীতাকুণ্ড উপজেলা মিলনায়তনে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এসময় সীতাকুণ্ড পৌরসদরের ২০০ জন কে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন এর সঞ্চালনায় ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড সাংসদ আলহাজ্ব দিদারুল আলম।

উক্ত বিতরণ কার্যক্রমে আরো বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন,উপজেলা সহকারী কমিশনার,পৌর সদর বাজার কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাহার,সাধারণ সম্পাদক বেলাল হোসেন, চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো।

উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি বলেন, জনগণের সেবা করার মানসিকতা নিয়ে নির্বাচিত হওয়ার পর থেকে কাজ করে যাচ্ছি।কারণ জণগণের দায়িত্ব পালনে ব্যর্থ হলে সৃষ্টিকর্তার নিকট জবাবদিহি করতে হবে।তাই যতদিন বেচে থাকব ততদিন জনগণের সেবক হয়ে কাজ করে যাবো।এসময় তিনি মাক্স ব্যবহার ও সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ