আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সীতাকুণ্ডে গলায় ফাঁস দেওয়া এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার

শেখ নাদিম, নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম, সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়ায় এলাকায় মো. হাসান (৪৬) নামে মধ্যবয়সী এক ব্যক্তির নিজ বাড়ির পাশে পুকুর-পাড় থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় মৃত দেহ উদ্ধার।

মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাতে হাসান (৪৬) নামে ওই ব্যক্তি তার ঘরের পিছনে জামালের পুকুরপাড়ে এ ঘটনা ঘটায়।

জানা যায়, গলায় ফাঁস খেয়ে মারা যাওয়া ব্যক্তি গোলাবাড়িয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন যাবত নানা রকম মানসিক চাপে ভুগছিল মো. হাসান। দেনা-কর্জের চাপে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি।

গতকাল রাতে বাড়ির পাশের পুকুরপাড়ে ঝুলন্ত লাশ অবস্থায় সকালে তাকে দেখতে পায় পরিবার ও স্থানীয় লোকজন।

স্থানীয় মেম্বার এজহার মিয়া বলেন, হাসান নামে একজনের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করার খবর পেয়েছি। তার বাড়ি গোলাবাড়িয়া এলাকায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ