আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের জাতীয় যুব দিবস পালিত

শেখ নাদিম, নিজস্ব প্রতিবেদকঃ

দক্ষ যুবক সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবারের মতো এবারও ১ নভেম্বর দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হচ্ছে এর ধারাবাহিকতায় দক্ষ যুবক সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে সীতাকুণ্ডে ও জাতীয় যুব দিবস ২০২১ পালন করা হয়।

সোমবার (১ নভেম্বর) সীতাকুণ্ডে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য স্বরূপ ‘জাতীয় যুবদিবস ২০২১’ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব এস এম আল মামুন, সভাপতিত্ব, করেন, উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড জনাব শাহাদাৎ হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী,উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ আলম,উপজেলা পরিসংখ্যান অফিসার সৌরভ পাল মিথুন,কৃষি কর্মকর্তা, সমবায় কর্মকর্তা,

প্রাথমিক শিক্ষা অফিসার ,উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ,সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী,বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রাপ্ত যুবক যুবতিবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ