দেলওয়ার হোছাইন, পেকুয়া, কক্সবাজার :
সিলেটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কক্সবাজারের পেকুয়া অন্যতম মানবিক সংগঠন নূর আয়েশা খাঁন ফাউন্ডেশন।
২৩ জুন পেকুয়া থেকে গাড়ী বহরে ত্রাণ সামগ্রী নিয়ে সিলেটে বন্যা দুর্গত এলাকা কানাইঘাটের বাশবাড়ি, ফাগু, ঝিংগারখাল ও কটালপুরে গিয়ে প্রায় ৫০০পরিবারের ২০০০ জন সদস্যের খাবার ও ঔষধ পত্র বিতরণ করেন।
নূর আয়েশা খাঁন ফাউন্ডেশনের উপদেষ্টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে সুদূর পেকুয়া থেকে কক্সবাজার জেলার পেকুয়ার সর্ববৃহৎ সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন নূর-আয়েশা খাঁন ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের কাছে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ গ্রহন করেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের
সহযোগী অধ্যাপক
রেজাউল করিম,
পেকুয়ার বিশিষ্ট দন্ত চিকিৎসক
ডেন্টিষ্ট শফিকুল ইসলাম,
চট্টগ্রামের বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ ফোরকান, বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠক শোয়াইব সহ আরও অনেকে।
এ সময় টিমের সাথে থেকে সহযোগিতা করেছেন কানাইঘাটের স্থানীয় অধিবাসী আবু বকর সিদ্দিক।