আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে হাউজিং কোম্পানীর মাটি ভরাট নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া,১ হাজার টেটা উদ্ধার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে হাউজিং কোম্পানীর মাটি ভরাটকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিাবার ৮ নভেম্বর সকাল ৭ টায়  উপজেলার বালুচর ইউনিয়নের বেগম বাজার এলাকায় নবধারা স্যাটেলাইট সিটি এবং সুমনা হাউজিং এর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে ।  এ সময় উভয় পক্ষের সমর্থকদের বাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার টেটা উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ ।  সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিজাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুমনা হাউজিং কোম্পানীর লোকেরা নবধারা স্যাটেলাইট সিটির মাটি কাটার ড্রেজার বন্ধ করে দিলে দু’পক্ষেই মারামারি প্রস্তুতি নেয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয় । এ সময় উভয় পক্ষের বাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার টেটা উদ্ধার করা হয় । এখনও কোন মামলা কিংবা অভিযোগ হয়নি হলে আইনগত ব্যকস্থা নিব ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ