আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে সাপের কামড়ে যুবকের মৃত্যু

মোঃআহসানুল ইসলাম,সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিষধর সাপের কামড়ে মোঃশামীম (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীমের বাবার নাম জাব্বার আলী।

নিহত সামীম এর মামা রবিউল আলম জানান, শনিবার রাত ৯টার দিকে বাড়ির পাশে দোকান থেকে কয়েল নিয়ে বাড়ি ফেরার পথে শামীমকে সাপে কামড় দেয়। রাতেই শামীমকে প্রথমে কেরানীগঞ্জের আব্দুল্লাপুর ক্লিনিকে এবং পরে অবস্থা গুরুতর দেখে রাত ১১টার সময় ঢাকা মিটফোর্ড হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ