আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

সিরাজদিখানে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত  

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ  

 

 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সকল নাগরিকের সমান অধিকার বিষয়ক সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।   গতকাল ২৪ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনারের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।  জেলা এডাব সভাপতি এড. আবুল কাসেমের সভাপতিত্বে ও জেলা এডাব সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টুর সঞ্চালনায়  সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

এসময় সেমিনারে বিভিন্ন আলোচক কামার, কুমার, জেলে, তাঁতী, বেঁদে, হিজড়া ও প্রতিবন্ধীদের প্রতিনিধিরা সকল নাগরিকের সমান অধিকার বিষয়ক বক্তব্য প্রদান করেন। 

 

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ