আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে শীতার্ত মানুষের মাঝে ২শতাধিক কম্বল বিতরণ

সিরাজদিখান  প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শীতার্ত মানুষের মাঝে ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি বাজার মাঠ থেকে এই কম্বল বিতরণ করা হয়।

আলোর পথে সমবায় সমিতির উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে গরিব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরণ শেষে আলোচনা সভা করা হয়।

সভায় সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোরপথে সমবায় সমিতির সাধারন সম্পাদক মোঃ শাহ আলী, উপদেষ্টা মোঃ মাহাবুব হোসেন, কোষাধ্যক্ষ এস.কে শামীম, সাংঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ