আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

সিরাজদিখানে শীতার্তদের মাঝে টুপি বিতরণ 

সিরাজদিখান  প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫শত  নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে শীত নিবারনের জন্য শীতবস্ত্র  (টুপি) বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ ৬টা পর্যন্ত উপজেলার ইছপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি হুমায়ুন কবির সাগরের ব্যাক্তিগত উদ্যোগে এই  টুপি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের  সাধারণ সম্পাদক সুখন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ মৃধা, কাওসার তালুকদার, সাংগঠনিক সম্পাদক  মোঃ মিরাজ চাকলাদার, দপ্তর সম্পাদক মনির হাওলাদার, মোরশেদ দেওয়ান প্রমুখ।

এসময় হুমায়ুন কবির সাগর বলেন, আমি ব্যক্তিগত ভাবে আজ ৫শত মানুষের মাঝে শীতের টুপি বিতরণ করেছি। আগামী কয়েকদিনের মধ্যে আমি শীত বস্ত্র ও কম্বল বিতরণ করব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ