আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা  

সিরাজদিখান  প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে  বিদ্যালয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর কেবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুল হক হাওলাদার ।  সিনিয়র শিক্ষক আবদুস সামাদের সঞ্চালনায় আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মোঃ জামাল হোসেন মিয়া।  অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সুমন মিয়া, যুবলীগ সভাপতি সুখন চৌধুরী, সিনিয়র শিক্ষক পরিমল দাস। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের  মুন্সীগঞ্জ শাখার সভাপতি হুমায়ুন কবির সাগর, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ হাওলাদার, যুবলীগ সহ-সভাপতি নাহিদসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ