আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে লকডাউন বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মো: আহসানুল ইসলাম আমিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :  

মুন্সীগঞ্জের সিরাজদিখানে  করোনা সংক্রমন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সংক্রমণরোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতনতা বাড়াতে লোকজনকে সচেতন করার পাশাপাশি জরিমানা আদায় করা হয়।

শনিবার ২৬ জুন দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতালা বাজার ও ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় সরকারী আদেশ অমান্য করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ ব্যক্তিকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয় । অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, করোনাভাইরাস রোধে নতুন করে মুন্সীগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করেছে সরকার। সে নির্দেশনা অনুযায়ী লকডাউন বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ