আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে মানবতার দেয়াল উদ্বোধন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানবতার দেয়াল উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘‘স্বার্থের এই যুগে আমরা সবাই সবার, বন্ধুত্বের বাধনে একটি পরিবার”এই স্লোগানকে সামনে রেখে স্বপ্নসিন্ধু পরিবার এ মানবতার দেয়াল স্থাপন করে।

শুক্রবার ২৭ নভেম্বর সকাল ১১ টায় উপজেলার মালখানগর ইউনিয়নে স্বপ্নসিন্ধু পরিবারের কার্যালয়ের সামনে এ মানবতার দেয়াল উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বপ্নসিন্ধু পরিবারের সভাপতি প্রান্ত মাহমুদের সভাপতিত্বে ও শান্ত মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালথানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল আলম, মালখানগর আওয়ামী যুবলীগের সভাপতি হাজী মকবুল হোসেন আনু, মালখানগর আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আহসানুল ইসলাম আমিন, ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সভাপতি হাজী আশ্রাফুজ্জামান সোহেল, সাধারন সম্পাদক বাহাউদ্দিন বাহার প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ