মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের মাছ বাজার উদ্বোধন করা হয়েছে। বুধবার ২ আগষ্ট দুপুর সাড়ে ৩ টায় জাইকা প্রকল্পের আওতায় ১৭ লক্ষ ৫০ হাজার টাকায় মাছ বাজার ও তিনটি বাজারের ছোট রাস্থা উদ্বোধন করা হয়েছে। রশুনিয়া ইউপি চেয়ারম্যান মো.ইকবাল হোসেন চোকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার। আরো ছিলেন সিরাজদিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো.মোতাহার হোসেন, যুগ সাধারণ সম্পাদক মো. আলম খান সহ বাজার ব্যবসায়ী ব্যক্তিবর্গ।