আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে ভোক্তা অধিকার আইনে ২ দোকানকে জরিমানা 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভোক্তা অধিকার আইনে ২ দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত ।  বৃহস্পতিবার ৫ নভেম্বর দুপুরে উপজেলার  ইছাপুরা বাজারে  ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।   এ সময় অস্বাস্থকর  উপায়ে খাদ্যপণ্য সংরক্ষণ করায় দায়ে  জাতীয় ভোক্তা অধিকার ২০০৯ এর ৪৫ ও ৪৬ ধারায়  ইছাপুরা বাজারের গন্ধেশ্বরী মিষ্টান ভান্ডার মালিক নিরঞ্জনকে ১০ হাজার টাকা ও বিসমিল্লাহ সুইটমিট এর  স্বত্বাধিকারী মালেক মিয়াকে ২০ হাজার টাকা সহ মোট ৩০ হাজার টাকা  জরিমানা করে ভ্রাম্যমান আদালত । উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট   আহমেদ সাবির সাজ্জাদ অভিযান পরিচালনা করেন।  এ সময় উপস্তি ছিলন সিরাজদিখান থানার এ এসআই মাজেদুল ইসলাম ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ