সিরাজদিখান প্রতিনিধি :
জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই শ্লোগান ধারণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদ জানিয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
গতকাল শনিবার ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলার অডিটোরিয়ামে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ সাব্বির সাজ্জাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহসিনা জাহান তারণ প্রমুখ। উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ, স্বাস্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।