সিরাজদিখান প্রতিনিধি :
বিক্রমপুরের মাটি, সোনার চেয়েও খাঁটি” এই শ্লোগান মনে ধারন করে ফসলি জমি রক্ষায় সিরাজদিখানের লতব্দি ইউনিয়নে মানববন্ধন করেছে গ্রামবাসী।
গতকাল শনিবার ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলার লতব্দি ইউনিয়নের কংশপুরা অটোস্ট্যান্ডে গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার লতব্দী ইউনিয়নের বিভিন্ন মৌজায় ভূমি দস্যুদের দ্বারা জমি দখল, ইট ভাটায় ৩ ফসলি জমির মাটি পোড়ানো, মাটি পরিবহন যানবাহনের শব্দে ঘুমের ব্যাঘাত, ধূলা-বালির কারণ নানা জটিল রোগে আক্রান্ত সহ জমির মাটি কাটা থেকে ফসলি জমি রক্ষায় পেতে চাই। এই জন্যই আজ আমরা মানববন্ধন করছি যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ হয়।
মানববন্ধনে আলিম বাদশা (প্রকশলী) বলেন, আমরা বার বার বলার পরেও তারা প্রতি বছর আমাদের কাছে সময় চাচ্ছে। মাটি খেকুরা বলেন এ বছরই শেষ কিন্তু ছয় বছর ধরে মাটি কাটা আর বন্ধ হচ্ছে না । আজ এই জন্য আমরা মানববন্ধনের আয়োজন করি কিন্তু আমাদের মানববন্ধন আসতে লোক জনকে মাটি কাটার সাথে জড়িতরা হুমকি- হামকি দিয়ে আসতে নিষেধ করে। এলাকাবাসীরা ভয়ে আসতে পারেনি মানববন্ধনে। আমরা চাচ্ছি না কোন সংঘাত হউক। আমরা শান্তিপূর্ন ভাবে মানববন্ধন করেত চাই। যেহতু আমি বাংলাদশের নাগরিক এটা আমার অধিকার রয়েছে। আমরা সমাজের পক্ষে কাজ করছি। সাবেক মেম্বার সেন্টু, যুবলীগ নেতা মান্নান এদের বাধার কারণ সমাবেশটা বড় করতে পারিনি। আমি মাটি কাটার বিষয় নিয়ে আমাদের চেয়্যারমান সোরহাব হোসন কে জানালে তিনি আমাকে বলেন “আমি কিছু করতে পারবো না, তোমারা যদি কিছু করতে পারো করো। আমার হাত-পা বাধা।” এখন আমরা নিরুপায় হয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী জননত্রী শেখ হাসিনা এবং ভূমি মন্ত্রণালয় ও পরিবশ মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন করছি আমাদের এই ফসলি জমি রক্ষা করার জন্য।