আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নে হতদরিদ্র, অসহায়, দুঃস্থ‍্দের মাঝে নগদ অর্থ (জি আর ক‍্যাশ) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৪ জুন সকাল ১০ টায় উপজেলার  মালখানগর ইউনিয়নের গোড়াপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫৫০ জন অসহায়,দুঃস্থ‍্দের মাঝে ৫‌শ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় মালখানগর ইউপি চেয়ারম্যান সানজিদা আক্তার জ্যোৎস্না উপস্থিত থেকে ইউনিয়নের ৫৫০ টি পরিবারের মাঝে ৫শ’ টাকা করে মোট ২ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, ইউনিয়ন পরিষদের সচিব আমিনুর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) মুন্সীগঞ্জ জেলা মানবাধিকার সংবাদদাতা  ও দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মো: আহসানুল ইসলাম আমিন প্রমুখ। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ