আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে নিখোঁজের ৩ দিন পর অটো চালকের লাশ উদ্ধার

মো: আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৩ দিন পর অটো চালকের  লাশ উদ্ধার  করেছে সিরাজদিখান থানা পুলিশ।
বৃহস্পতিবার ১১ নভেম্বর দুপুরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী এলাকায় একটি ডুবাতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ দুপুর ১২ টায় লাশ উদ্ধার করে। নিহত আনারুল ইসলাম (৩৬) কুড়িগ্রাম জেলার চিলমারী থানার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট গ্রামের দারোগ আলীর ছেলে সে দীর্ঘ ১০ বছর যাবৎ জেলা সদরে পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করত এবং ভাড়ায় অটো চালাতো ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান,আনারুল গত ১০ই নভেম্বর বিকালে অটো নিয়ে বের হয় । রাতে বাসায় না ফেড়ায় পর দিন ১১ ই নভেম্বর অটো গাড়ীর মালিক মুকুল মিয়া বাদী হয়ে সাধারন ডায়রী করেন এবং ১১ তারিখে থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে অটো উদ্ধার করে । নিহতের স্ত্রী মুমিনা বেগম বলেন ,আমার জানা মতে আমার স্বামীর সাথে কারো শত্রুতা ছিল না কি কারনে কি হল আমি বুঝতে পারছি না ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিজাউল হক জানান, এটি একটি দুর্ঘটনা । গত ১১ই নভেম্বর দুমড়ে-মুচড়ানো অটোটি উদ্ধার করা হয় একই স্থান থেকে থানা পুলিশ আজ সকাল লসটি উদ্ধার করা হয়েছে । ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে ।এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ