আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাফেজ ছাত্রদের সম্মাননা 

সিরাজদিখান  প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাফেজ ছাত্রদের সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করেন। উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাসানচর গ্রামে নতুন ভাসানচর হাফিজুল উলুম ইসলামীয়া মাদরাসায় হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ৪৮তম বার্ষিক ২দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা নুরুজ্জামান ও সভাপতি সেকেন্দার আলী ১৮ জন হাফেজ ছাত্রদের মাঝে বিশেষ সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করেন। বুধবার ১০ মার্চ বাদ আছর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ১১ মার্চ রাত ২ টায় মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। মাদরাসা কমিটির আয়োজনে ঢাকা বংশাল রোকনুদ্দিন জামে মসজিদের খতিব ও নুরবাগ মাদরাসার শায়খুল হাদীস ও মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা জয়নুল আবেদীন সাহেব এর সভাপতিত্বে এ বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথম দিন মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডি আই টি  বাইতুল জামে মসজিদের খতিব পীরে কামেল আল্লামা আব্দুল আউয়াল সাহেব সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবুবকর সিদ্দিক।
প্রধান বক্তা হিসেবে প্রথম দিন কোরআন ও হাদীস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নছীহত পেশ করেন ঢাকা তাঁতিবাজার মাদরাসার সনামধন্য মুহতামিম ও পাটুয়াটুলি মসজিদের খতিব শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুল্লাহ আল ফারুক,হযরত মাওলানা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী। আরো বয়ান করেন ঢাকা মুগদা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতী নুরুল আমিন আল ফরিদী,নারায়ণগঞ্জ পাগলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতী সিরাজুল ইসলাম সিরাজী। এবছর ১৮ জন হাফেজ ছাত্রদের কে দস্তারবন্দী করান ঢাকা বংশাল রোকনুদ্দিন জামে মসজিদের খতিব ও নুরবাগ মাদরাসার শায়খুল হাদীস ও মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা জয়নুল আবেদীন।ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন অত্র মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা মুফতী এহসানুল হক। এই ওয়াজ ও দোয়া মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ধর্মপ্রাণ মুসলিম নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ