আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে অত্মহত্যার প্ররোচনার মামলার আসামি গ্রেফতার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অত্মহত্যা প্ররোচনার  মামলার আসামি মঞ্জু বেগম(৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে আইনগত ব্যবস্থার জন্য তাকে আদালতে প্রেরন করা হয়েছে। মঞ্জু বেগম উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি গ্রামের মো. হানিফ এর স্ত্রী।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহিন আহমেদ নয়ন জানান, গত ৫ মে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি গ্রামে হোসেন মিয়ার বাড়ির ঘরের আরার সাথে ফাসি দেওয়া একটি মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মোছা. মিম আক্তারের খালা বাদী হয়ে আলামিন(২৫), মঞ্জু বেগম(৪৫), হানিফ(৫৫) এর বিরুদ্ধে সিরাজদিখান থানায় ৯(১) ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ও ৩০৬ পেনাল কোড-১৮৬০ ধারায় মামলা দায়ের করেন। বুধবার ২৬ মে ব্রজেরহাটি গ্রামে অভিযান চালিয়ে মামলার ২নং আসামি মঞ্জু বেগমকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এবিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ