নিজস্ব প্রতিবেদক :
সিঙ্গাইর প্রতিনিধি মানিকগঞ্জের সিঙ্গাইরে ৫ মাদকসেবনকারীকে আটক করেছেন থানা পুলিশ। গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার মধ্য সিঙ্গাইর পরিত্যক্ত কলেজ হোস্টেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পৌরসভার আজিমপুর এলাকার আব্দুর রশিদের ছেলে শেখ সবুজ মিয়া (৪০), পুকুর পাড়া এলাকার মৃত মোঃ ফজলের ছেলে আঃ সোবহান (৪৫), উত্তর আঙ্গারিয়া এলাকার মোঃ হবির ছেলে সাব্বির (১৮), কাংশা এলাকার মৃত আজিজের ছেলে মোঃ আনোয়ার হোসেন, চর সিঙ্গাইর এলাকার মোঃ হেলালের ছেলে মোঃ জাহিদ হাসান (২২)।
সিঙ্গাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) শেখ মোঃ আবু হানিফ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।