আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন লাঠু

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে ১১টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের এই ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন দেওয়ান জিন্নাহ লাঠু।

রোববার সন্ধ্যায় মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন উপজেলা নির্বাচন অফিসার মাহাবুব রোমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। ওই ইউনিয়নে দেওয়ান জিন্নাহ লাঠু আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, সিঙ্গাইর উপজেলার ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন, ইউপি সদস্য পদে ৩১৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

এরমধ্যে সিঙ্গাইর সদরে ৫ জন,জয়মন্টপে ৩ জন,ধল্লায় ৭ জন,শায়েস্তায় ৩ জন,জামির্ত্তায় ৩ জন,চান্দহর ৪ জন,চারিগ্রাম ৪ জন,জামশায় ৮ জন, তালেবপুর ৩ জন,বলধারায় ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ