নিজস্ব প্রতিনিধি :
মানিকগঞ্জের সিঙ্গাইরে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে উপজেলার শায়েস্তা ইউনিয়নের শিবপুর কালেন্দি চকে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে তারা বজ্রপাতের মারা যান।
নিহতরা হলেন, শিবপুর গ্রামের আরজু মিয়ার পুত্র রুবেল (৩০) ও প্রতিবেশী সাবের আলীর পুত্র শাহীন (২৮)। বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মোহাম্মদ আবু হানিফ বলেন, বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।