আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে বজ্রপাতে রতন মিয়া(৩৫) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার(৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের কানাই নগর এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত রতন মিয়া সিরাজগঞ্জের রবিপুর এলাকার ইদ্রিস আলীর পুত্র। তিনি কানাই নগর গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে ধান কাটার কাজ করতেন। এ ঘটনায় বাচ্চু মিয়া নামে ওই কৃষক আহত হয়েছেন। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শায়েস্তা ইউনিয়নের কানাই নগর চকে মঙ্গলবার দুপুরে ৩ শ্রমিক ধান কাটতে ছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।

বজ্রপাতে রতন মিয়া নামে এক ধান কাটা শ্রমিক নিহত হন। এদিন বাচ্চু মিয়া নামে আরেক কৃষক আহত হয়েছেন। বাচ্চু মিয়া বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ