আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে চোলাই মদসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে ২০ লিটার চোলাই মদসহ মোঃ মনির ওরফে ছোট মনির(২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের গঙ্গালালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। মনির ওই এলাকার আকরাম আলীর ছেলে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম মোল্লা জানান, ওই রাতে উপজেলার চান্দহর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালানো হয়।

এসময় গঙ্গালালপুর এলাকা থেকে ২০ লিটার চোলাই মদসহ মোঃ মনিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ