আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে গৃহবধূর আত্মহত্যা

সিঙ্গাইর প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইরে পারিবারিক কলহের জেরে কল্পনা আক্তার(২৩) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার(১৭ জুলাই) সকালে উপজেলার বায়রা ইউনিয়নের দক্ষিণ বাইমাইল এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত গৃহবধূ কল্পনা আক্তার বায়রা ইউনিয়নের চর জামালপুর এলাকার কুদ্দুস মোল্লার মেয়ে।

নিহতদের স্বজন ও থানা পুলিশ জানান, বায়রা ইউনিয়নের চর জামালপুর এলাকার কুদ্দুস মোল্লার মেয়ে কল্পনা আক্তারকে ৬ বছর আগে বিয়ে করেন একই ইউনিয়নের দক্ষিণ বাইমাইল এলাকার মতিউর রহমান।

তাদের ঘরে ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কল্পনা আক্তারের স্বামী মতিউর রহমান সৌদি প্রবাসী। সোমবার সকালে পারিবারিক কলহের জের ধরে কল্পনা আক্তার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মাহত্যা করেন। পরে নিহতের স্বজনরা পুলিশে খবর দেয়।

সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক(এসআই) কামরুজ্জামান বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ