আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে এবার কলেজ ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক :

সিঙ্গাইরে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের রেশ না কাটতেই এবার এক কলেজ ছাত্র নিখোঁজের খবর পাওয়া গেছে। ১৪ দিন ধরে নিখোঁজ কলেজ ছাত্রের নাম রায়হান হোসেন সবুজ(১৭)। তিনি উপজেলার চান্দহর ইউনিয়নের চর চামটা গ্রামের ফেলান মিয়ার ছেলে। নিখোঁজ সবুজ কেরানীগঞ্জ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। গত ৩১ আগষ্টে নিখোঁজের বড় ভাই পারভেজ হোসেন এ বিষয়ে সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়রি(জিডি) করেন।

নিখোঁজের বড় ভাই পারভেজ হোসেন বৃহস্পতিবার জানান, গত ১৯ আগষ্ট সন্ধ্যায় কাউকে না বলে রায়হান হোসেন সবুজ বাড়ি থেকে বেড়িয়ে যায়। এর পর তিনি আর বাড়ি ফেরেনি। আত্বীয়-স্বজন,কলেজের বন্ধু-বান্ধবসহ সম্ভব্যস্থানে খোঁজা খুঁজি করেও তার সন্ধান মিলছেনা। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাড়িতে ফেলে গেছে।

সিঙ্গাইর থানার শান্তিপুর পুলিশ ফাঁড়ির তদন্তকারী ইনচার্জ খালিদ মনসুর বলেন, ১৯ আগষ্ট নিখোঁজ হলেও থানায় জিডি হয়েছে গত ৩১ আগষ্ট। এবিষয়ে তদন্ত চলছে। আশা করছি খুব দ্রুত কলেজ ছাত্রের সন্ধান পেয়ে যাব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ