আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে এক গৃহবধূ  ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে ভিকটিম বাদী হয়ে সিঙ্গাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় দায়ের করেন।

মামলায় আসামি করা হয় উপজেলার শায়েস্তা ইউনিয়নের চর কানাইনগর গ্রামের কালু গাজীর ছেলে নাজমুল গাজীকে(২৫)।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত শুক্রবার(১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ওই নারী ঘরে কাজ করতেছিলেন। এসময় উপজেলার শায়েস্তা ইউনিয়নের চর কানাই নগর গ্রামের নাজমুল গাজী ভিকটিমের ঘরে ডুকে দরজা লাগিয়ে দেয়।

পরে ওই নারীকে নাজমুল গাজী জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম বিষয়টি তার স্বামীর কাছে জানালে তারা মামলা দায়ের করেন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শফিকুল ইসলাম মোল্লা বলেন, ধর্ষণের ঘটনায় ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ