আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন জেলহাজতে

 

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌরসভার প্যানেল মেয়র ভিপি সমেজ উদ্দিনের উপর হামলার ঘটনায় চলমান মামলায় বুধবার (২১) অক্টোবর বিজ্ঞ আদালত উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান ও তার ভাই আমিনূরের জামিন বাতিল করে জেল হাজতে পাঠিয়েছে।
জানা যায়, ২০১৯ সালের ২৬ অক্টোবর রাত ৮ টার দিকে সিংগাইর বাজারে পূর্ব শত্রুতার জের ধরে শাহিন ও তার ভাই আমিনূরের নেতৃত্বে একদল ক্যাডার বাহিনী সমেজের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ভিপি সমেজ গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় সমেজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মর্মান্তিক এ হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরের দিন এ ঘটনায় সিংগাইর থানায় মামলা হয়। মামলাটি পরে পিবিআইতে স্থানান্তর করা হয়। পিবিআই তদন্ত সাপেক্ষে আদালতে চার্জশীট দাখিল করে। চার্জশীট দাখিলের পর ঐ মামলায় শাহিন ও তার ছোট ভাই আমিনূরসহ অন্যান্য আসামীরা জামিনে ছিল। বুধবার বিজ্ঞ আদালত দু’ভাইয়ের জামিন বাতিল করে জেল হাজতে পাঠায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ