আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে ৩ দিন ধরে নিখোঁজ শিশুটি

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে খেলতে গিয়ে আল-আমীন(৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত শনিবার(২৮ আগষ্ট) সকালে উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাকা এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। সে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিন দিন ধরে শিশুটির খোঁজ না পেয়ে পরিবারে চলছে শোকের ছায় ।

শিশুটির স্বজনরা জানান, গত শনিবার(২৮ আগষ্ট) সকালে আল-আমীন লাল রঙের একটি সাইকেল নিয়ে বাড়ির পাশে রাস্তায় খেলতে বের হয়।দুপুরে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করেও তার সন্ধান পায়নি। পরের দিন রোববার শিশুটির বাবা সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়রি করেন। শিশুটির গায়ের রং ফর্সা, উচ্চতা ৩ ফিট ২ ইঞ্চি, পরণে ছিল টিশার্ট ও লাল রংয়ের হাফপ্যান্ট।

সিঙ্গাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) শেখ মোঃ আবু হানিফ বলেন, শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। আপনার একটি শেয়ার হয়তো শিশুটিকে ফিরে পেতে পারে পরিবার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ