আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে শিশু আল-আমীন হত্যা ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে সাত বছর বয়সী শিশু আল-আমীনকে অপহরণ ও হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাঁকা গ্রামের আব্দুল জলিলের ছেলে হৃদয় হোসেন (২০), মেগা মিয়ার ছেলে নাজমুল হোসেন(৩৫), মিজানুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (১৭)।

রাজবাড়ী জেলায় অভিযান চালিয়ে ওই তিন আসামিকে গ্রেপ্তার করে পিবিআই।গত শনিবার পিবিআই মানিকগঞ্জের অতিরিক্ত সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

জানাগেছে, গত ২৮ আগষ্ট সকালে বড়বাঁকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আল-আমীন বাই সাইকেল নিয়ে বাড়ির পাশে রাস্তায় খেলতে বের হয়।দুপুরে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করেন। পরের দিন রোববার শিশুটির বাবা সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়রি করেন। মঙ্গলবার দুপুরে একটি বাঁশ ঝাড়ে নিখোঁজ আল-আমীনের বস্তাবন্দি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নিহত আল-আমীনের পিতা সিঙ্গাইর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পিবিআই মানিকগঞ্জের অতিরিক্ত সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলনে জানান, বাসার সামনে সাইকেল চালানোর সময় ওই তিন আসামি শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। তারা শিশুটিকে একটি বাঁশ ঝাড়ে নিয়ে গলা টিপে হত্যা করে। তারপর প্লাস্টিকের ব্যাগে ভরে ডোবায় ডুবিয়ে রাখে লাশ।

তিনি আরো জানন , ওই তিন আসামি হত্যার আগে আল আমিনের জামা-প্যান্ট খুলে রেখে দেয় মুক্তিপণ চাওয়ার সময় দেখানোর জন্য।
হত্যার একদিন পর ৩০ অগাস্ট আবার ডোবা থেকে লাশ তুলে ঘটনাস্থলের পাশে মাটি খুঁড়ে পুঁতে রাখে।
এমএম/আগামীর সংবাদ

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ