নিজস্ব প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুশতাধিক পরিবারের মাঝে খাদ্য সহয়তা বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা কমপ্লেক্সে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) আয়োজনে ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি লবন, ১ কেজি ডাল,৩ কেজি আলু ও ১ কেজি পেয়াজ। এ সময় উস্থিতছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু নাছের, সিদীপের গাজীপুর জোনের ডিস্টিক ম্যানেজার মো. সরোয়ার জাহান, সিদীপের এরিয়া ম্যানেজার (চারিগ্রাম) মো. ওমর ফারুক ও চারিগ্রাম ব্র্যাঞ্চ ম্যানেজার মো. মিলন মিত্র প্রমূখ।