আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে নিখোঁজের ৩দিন পর শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ

নিখোঁজের ৩দিন পর মানিকগঞ্জের সিংগাইরে আল-আমিন নামের ৭ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।
মঙ্গলবার(৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে সিংগাইর উপজেলার বেরুন্ডি টেমার ঝোড়ের ভেতর থেকে শিশুটির বস্তা ভর্তি লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কে বা কারা শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে ঝোপের মধ্যে গর্ত করে পুতে রেখে গেছেন।
নিহত শিশু আল-আমিন উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাঁকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ আগষ্ট) সকাল ৯টার দিকে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শিশু আল-আমিন। নিখোঁজের পর অনেক খোজাখুজি করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে একমাত্র ছেলের সন্ধান না পেয়ে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহত শিশুর পিতা। অনেক খোজাখুজির পর মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে স্থানীয় লোকজন বলধরা ইউনিয়নের বেরুন্ডি টেমার ঝোড়ের ভেতর শিয়াল-কে মাটি খুড়তে দেখে এগিয়ে গেলে বস্তা ভর্তি শিশুর লাশের সন্ধান মিলে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন থানা পুলিশ।

সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন, দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ঝোড়ে পুতে রাখে। ময়না তদন্তের রিপোর্ট হাতে না অাশা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ