আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে ডাকাতির সরঞ্জামসহ ৩ ডাকাত আটক

আমিনুর রহমান,সিংগাইর, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের সিংগাইরে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে গরুর ট্রাক ও গৃহে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণের সময় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ ৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত (১৫ই জুলাই) ১.৩০ টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা সাকিনস্থ পুরাতন পাওয়ার প্লান্ট নামক জায়গা হতে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে হাতনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আসামী ১। ফালু ওরফে ফালান (৩৮), পিতা- মৃত আছর উদ্দিন ওরফে আসালত, সাং-সোনাটেংরা, ২। মোঃ মহিদুর রহমান ওরফে শামীম (২৭), পিতা-মোঃ সোনা মিয়া, সাং-পারিল খোয়ামুড়ি, ৩। আসলাম মিয়া(৪২), পিতা-মৃত আনসার আলী, সাং-ডিগ্রীরচর (ধাইরা পাড়া)।
অত্র থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যার তত্ত্বাবধানে, তদন্ত কর্মকর্তা আবুল কালাম পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।

এসময় আসামীদের নিকট হতে ডাকাতির সরঞ্জামাদি (১) একটি চাইনিজ কোড়াল, (২) ৩০ইঞ্চি লম্বা একটি রামদা, (৩) ৩ ফুট লম্বা একটি কাঠের হকিস্টিক, (৪) ৫৪ ইঞ্চি লম্বা একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ -সফিকুল ইসলাম মোল্যা বলেন, আসামীদেরকে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। আটককৃত প্রত্যেক ডাকাতের বিরুদ্ধে সিংগাইর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ