আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুসহ ২ জনের,আহত-৪

 

আমিনুর রহমান, সিংগাইর, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের সিংগাইরে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশুসহ ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নুরালীকুম ব্রিজের পূর্ব পাশে দেওলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন- ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর এলাকার মো.নাজিম উদ্দিন(৬০), নেত্রকোনা জেলার নেত্রকোনা উপজেলার কাশিমপুর এলাকার মো. রুমান মিয়ার ৬ মাসের শিশুকন্যা ইলফা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ঠ ১১-৫১৫৪) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ মাসের শিশুসহ ২ জন মারা যায় এবং ৪ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ