আমিনুর রহমান,সিংগাইর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে নিজ ছেলের হাতে খোকন মিয়া (৫৫) নামের এক ট্রাক চালক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৯শে এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের উত্তর বকচর গ্রামে এই মর্মান্তিক খুনের ঘটনা ঘটে।
নিহত খোকনের ছেলে ঘাতক কাওসার (২২) পিতাকে খুনের পর থেকেই পলাতক রয়েছে।
এলাকাবাসীরা জানায়, নিহত খোকন (৫৫) পেশায় একজন ট্রাক চালক ছিলেন। তার ছেলে কাওসার একটি ওয়ার্কশপে কাজ করতেন। প্রায় প্রতিদিন বাপ-বেটার সাথে পারিবারীক কলহ লেগেই থাকে। এরই জেড় ধরে বৃহস্পতিবার (২৯
শে এপ্রিল) সকাল ১০টার দিকে পিতা-পুত্রের কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে কাওসার টিউবয়েলের হাতল দিয়ে পিতার মাথায় একাধিকবার আঘাত করলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে খোকন। প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো: আসলাম হোসেন জানান, তাৎক্ষণিকভাবে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।