আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে ছিনতাইকারীর গুলিতে আহত-১: প্রায় ২ লক্ষ টাকা লুট

আমিনুর রহমান, সিংগাইর মানিকগঞ্জ :

মানিকগঞ্জের সিংগাইরে জামশা ইউনিয়নের সারারিয়া গ্রামের ব্রীজে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ১ জন।
জানা গেছে, ৫ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে গ্রামীণফোনের এস.আর লিটন কাজের উদ্দেশ্যে সারারিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সারারিয়া ব্রীজের ফাঁকা স্থানে আসলে পিছন দিক থেকে ২টি মোটর সাইকেল যোগে ছিনতাইকারীরা লিটনের গতিরোধ করে। তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করতে থাকে। এক পর্যায়ে লিটনের হাঁটুতে ৩ টি গুলি লাগে । ফলে সে আহত হয়। আহত অবস্থায় তার কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা লুট করে নিয়ে স্থান ত্যাগ করে ছিনতাইকারীরা। এ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ