আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে গর্তের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

 

আমিনুর রহমান, সিংগাইর(মানিকগঞ্জ):

মানিকগঞ্জের সিংগাইরে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে সামিয়া আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সামিয়া আক্তার ওই এলাকার শহিদুল ইসলামের কন্যা।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে ফোর্ডনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা নির্মাণ করার জন্য ভেকু দিয়ে মাঠের পাশ থেকে মাটি কেটে নেয়া হয়। গত কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে গর্ত ভরে পানি জমা হয়। শনিবার সকাল ১১ টার দিকে শিশু সামিয়া আক্তার পরিবারের অজান্তে ওই পানিতে খেলা করতে গিয়ে জমে থাকা গর্তের পানিতে পড়ে যায়।

এদিকে শহিদুলের বাড়ির লোকজন শিশু সামিয়াকে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকে। খুঁজাখুঁজির এক পর্যায়ে ওই গর্ত থেকে সামিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শিশু কন্যাকে হারিয়ে পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ