আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

আমিনুর রহমান,সিংগাইর,মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৬ই জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দশেরহাটি এলাকার করিমের বাড়ী সংলগ্ন সিংগাইর-চারিগ্রাম সড়কের ব্রিজের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৬ই জুলাই) সকাল ১০ টার দিকে ব্রীজের নিচ থেকে পচা দুর্গন্ধ বের হলে, স্থানীয়রা ব্রীজের নিচে গলিত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিংগাইর সার্কেল এএসপি মোঃ রেজাউল হক, থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা, ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম পিপিএম। এসআই শাহজালাল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এরপর দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্যা বলেন, এখনও মৃত্যুর কারন জানা যায় নি। লাশের পরিচয়ও পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এখন কিছু বলা যাচ্ছে না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ