সাভার প্রতিনিধি:
“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাভারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল ৪ঘটিকায় সাভার মডেল থানার আয়োজনে সাভার পৌরসভা ৭নং ওয়ার্ড বীট পুলিশিং এর উদ্যোগে মজিদপুর চৌরাস্তায় মাদক, জুয়া, সন্ত্রাস জঙ্গিবাদ, বাল্যবিবাহ ইভটিজিং নারী ও শিশু নির্যাতন সহ নানা অপরাধ সম্পর্কে সচেতনতার জন্য এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে এবং সাভার থানার এসআই মোঃ হাসান শিকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহিল কাফী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।
এসময় প্রধান অতিথি বক্তব্যে আব্দুল্লাহিল কাফী বলেন, মাদক বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না, যেই মাদককের সাথে জড়িত থাকবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি আরও জানান প্রতিটি স্কুলের সামনে বিট পুলিশের কর্মকর্তার নাম ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সব সময় তার সাথে যোগাযোগ করে আপনাদের অভিযোগ জানাবেন।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল রাজ্জাক ও যুবলীগ নেতা আফজাল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাভার মডেল থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, সাভার মডেল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন, সাভার ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফজল মিয়া, সাবেক কাউন্সিলর হাজী আব্বাস উদ্দিন, সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম আক্তার বাবু সহ শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ