উজ্জ্বল হোসাইন, নিজস্ব প্রতিবেদক :
সাভার পৌর ৮নং ওয়ার্ড রাজাশন এলাকায় সকলের খেলাধুলার জন্য একটি স্থায়ী খেলার মাঠ করবেন বলে জানান সাভার পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হাজী মোঃ সেলিম মিয়া।
১৩ নভেম্বর বিকেলে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “রাজশন মর্নিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন, তিনি আরো বলেন এ ব্যাপারে সরকারি সহযোগিতায় এলাকায় যে সমস্ত খাস জমি রয়েছে সেখান থেকে সম্ভব হলে এই খেলার মাঠ তৈরি করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মনির পালোয়ান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারফত আলী মাসুদ, পৌর ছাত্র লীগের সভাপতি আতাউর রহমান অভিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশরাফ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পার্কভিউ স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান আশরাফ আলী।
এছাড়াও একই দিনে দক্ষিণ রাজাশন এলাকায় এ্যাডভোকেট শাহীনের সভাপতিত্বে ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আরো একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন হাজী মোঃ সেলিম মিয়া।