নিজস্ব প্রতিবেদক :
দায়ের করা মামলার প্রয়োজনে চিত্র নায়িকা পরীমণি এসেছেন সাভার মডেল থানায়। এর আগে গত ২৩ জুন মামলার আসামি নাসির ইউ আহমেদ ও অমিকে ৫ দিনের রিমান্ডে থানায় আনা হয়।
রোববার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে পরীমণি একটি সাদা প্রাইভেট কারে সাভার মডেল থানায় আসেন। তিনি ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির কক্ষে প্রবেশ করেছেন।
জানা যায়, মামলার প্রয়োজনে পরীমণিকে সাভার মডেল থানায় আসতে হয়েছে। তার সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। পরী মনি আসার পর থেকে থানায় জনসাধারণ কিংবা সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। থানার মুল ফটক আটকে দেওয়া হয়েছে।
এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জানান, পরীমণি সাভার থানায় কিছুক্ষণ আগে এসেছেন। বিস্তারিত পরে জানানো হবে।
প্রসঙ্গত, গত ৮ জুন রাতে পরীমণি ঢাকার অদূরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগে তোলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে। গত ১৩ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমণি।