উজ্জ্বল হোসাইন, নিজস্ব প্রতিবেদক :
আসন্ন সাভার পৌরসভা নির্বাচন সমনে রেখে সাভার পৌর ৮নং ওয়ার্ডবাসীর সাথে এক মত বিনিময় সভার আয়োজন করেছেন বর্তমান কাউন্সিল ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ সেলিম মিয়া,
১৪ই নভেম্বর দুপুরে কাউন্সিলরের নিজ বাস ভবনের পাশে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন বিগত দিনে এলাকায় কি পরিমাণ উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়েছে তা আপনাদের সকলেই অবগত । আমি আপনাদের পাশে বিগত দিনে যেভাবে পাশে ছিলাম ঠিক সেভাবেই ভবিষ্যতে পাশে থাকবো।
আপনাদের ভালোবাসায় আমি প্রথম বার বিপুল ভোটে ও দ্বিতীয় বার বিনা প্রতিদ্বন্দ্বীতায় কাউন্সিলর হয়ে আপনাদের সেবা করেছি,
মানুষ হিসেবে আমার অনেক ভুল ত্রুটি রয়েছে সেগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে ৮নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে রুপান্তরিত করার লক্ষ্যে আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই
সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভির সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া, সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ হারুন, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান সাবান আলী, এ্যাডঃ করিম, মোঃ আমির আলী, নুরুল হক মিয়া ,ধরেন্ডা খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট এর প্রেসিডেন্ট মাইকেল ডি গমেজসহ এলাকার সহস্রাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ।
অন্যান্য বক্তারা এলাকার উন্নয়নের সার্থে হাজী মোঃ সেলিম মিয়াকে পূনরায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় কাউন্সিলর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।