নিজস্ব প্রতিবেদক :
সাভার পরিবহনের এমডি সফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাভার থানা রোডে সংবাদ সম্মেলন করেন সাভার পরিবহনের এমডি সফিকুল ইসলাম এ অভিযোগ করেন তিনি।
অভিযোগ করে তিনি বলেন, সাভার পরিবহনের চেয়ারম্যান ও কয়েকজন মিলে এমডি সফিকুল ইসলামের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে জেলখাটান। সফিকুল ইসলাম বলেন, তিনি দীর্ঘ দিন জাপানে থাকার পর সাভারে বসবাস শুরু করেন এবং কয়েকটি গাড়ি ক্রয় করে সাভার পরিবহন নামে একটি কোম্পানি খুলেন গত কয়েক বছর আগে। সাভার পরিবহনের এমডি হন সফিকুল ইসলাম এবং চেয়ারম্যান পদাসীন হন সোহরাব হোসেন। ঢাকা সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক এনায়েত উল্লার কাছে আমাকে হয়রানির অভিযোগ জানালে দুই পক্ষ ডেকে সাভার পরিবহন চালানোর জন্য সমাধান করে দেন। কিন্ত কুচক্রি মহল প্রতিনিয়ত আমাকে হয়রানি করে যাচ্ছে। সাভার পরিবহনের কার্যালয় সাভার থানা রোডে। তিনি তার কার্যালয়ে ঠিক মতো বসতে পারেন না অন্য গাড়ির মালিকদের জন্য। গত দুই মাস আগে সাভারের কার্যালয়ে এমডির বসার চেয়ার ভাংচুর করে প্রতিপক্ষরা। সফিকুল ইসলাম আরও জানান তিনি সাভার পরিবহন কোম্পানির প্রতিষ্ঠিতা হওয়া সত্বেও কোম্পানির চেয়ারম্যান ও অন্য মালিকরা তাকে হয়রানি করছে দীর্ঘ দিন যাবৎ। একটি কোম্পানি পরিচালনা করতে কয়েকজন পার্টনার প্রয়োজন হয় তাই তিনি এমডি এবং চেয়ারম্যান ও কয়েকজন ডিরেক্টর নিয়েছেন। কিন্ত চেয়ারম্যান ও ডিরেক্টরা মিলে তাকে কোম্পানির কোন হিসেব ও খরচ এর বিষয়ে কিছুই অবহিত করেন না গত কয়েক মাস যাবৎ। সাভার পরিবহনের এমডি সফিকুল ইসলাম আরও জানান তাকে সাভার পরিবহন কোম্পানি থেকে সরে যাওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন এবং তিনি আতংকিত হয়ে আছেন। সাভার পরিবহন ঢাকা হয়ে চন্দ্রা পর্যন্ত প্রতিদিন প্রায় ১০০ টি গাড়ি চলাচল করে।
সাভার পরিবহন এর চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন আমাদের নিজেদের মধ্য কিছু ঝামেলা আছে আমরা আগামীকাল সকালে দুই পক্ষ বসবো।