আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভার দক্ষিণপাড়া সার্বজনীন পূজা কমিটি গঠিত অধ্যাপক সুভাষ সাহা – সভাপতি,/ প্রদীপ দাস – সম্পাদক

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২০ইং উপলক্ষে ঢাকার সাভার পৌর শহরের
দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মন্দিরে শুক্রবার (২৮শে আগষ্ট-২০২০ খ্রীস্টাব্দ) সাধারন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন অধ্যাপক সুভাষ সাহা।
সভায় উপস্থিত সকল সদস্যদের উপস্থিতিতে সার্বজনীন পূজা মন্দিরের সকল পূজোৎসব সুষ্ঠু সুন্দর সুচারুভাবে পরিচালনা করার জন্য বক্তাগন মতামত ব্যক্ত করার পরিপ্রেক্ষিতে উপস্থিত সকল সদস্যদের আলোচনা পর্যালোচনা সকলের সর্বসম্মতভাবে সম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক সুভাষ সাহা সভাপতি, শ্রীপ্রদীপ কুমার দাস সাধারন সম্পাদক, শ্রী তরুন কুমার সাহা কোষাধক্ষ,শ্রী সুবীর সাহা মনা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে সভায় ৬৫ সদস্যের আগামী ৩ বৎসরের জন্য কমিটি গঠন করা হয়।
সেই সাথে বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ এড়াতে নবনির্বাচিত কমিটির সকল সদস্যগন আসন্ন শারদীয় দুর্গোৎসব সরকারি স্বাস্থ্যবিধি ও পূজা উদযাপন পরিষদের শর্তাবলী মেনে উদযাপন করার জন্য সভাস্হ সকলেই সহমত প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ