সাভার প্রতিনিধি:
ঢাকার সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ১০ টার দিকে ঢাকা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সাভারের নবীনগর বাসস্ট্যান্ড এলাকার সেনা শপিং কমপ্লেক্স থেকে তাঁকে আটক করে র্যাব-৪ এর একটি দল। পরে সন্ধ্যার দিকে তাঁকে সাভার মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে র্যাব -৪
এ ব্যাপারে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, র্যাবের পক্ষ থেকে আটক গোলাম মোস্তফাকে আমাদের নিকট হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল শুক্রবার
আদালতে পাঠানো হবে।