আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সাভার উপজেলা প্রশাসন হেলে পড়া ভবনটি সিলগালা করেছে

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারে হেলে পড়া সেই ৬তলা ভবনটি সিলগালা করেছে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর আগে ভবন থেকে সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা ভবনটি ছিলগালা করেন ও এর পাশ্ববর্তী ওয়াবদা রোডে জনসাধারনের চলাচল নিষিদ্ধ করেন। বর্তমানে হেলে পড়া ভবনসহ এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার ওয়াপদা রোডের তাজুল ইসলামের ৬ তলা ভবনটি পাশের নুর ইসলামের ভবনের উপর হেলে পড়ার ঘটনা ঘটে। ভবনটিতে প্রায় অর্ধশতাধিক পরিবার বসবাস করে আসছিল।
ফায়ার সার্ভিস জানায়, হেলে পড়া ভবনের বিদ্যুত সংযোগ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় জনসাধারনের নিরাপত্তার কথা চিন্তা করে এর আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ভবনটিসহ পুরো এলাকা পুলিশি নিরাপত্তায় রয়েছে।
সাভার পৌর মেয়র আব্দুল গণি জানান, গত কয়েক দিন ধরে ভবনটি হেলে পড়েছে। তবে আজ ভবনে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে হ্যান্ড মাইক দিয়ে ভবন থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, বর্তমানে ভবনে বসবাস করা সবাই নিরাপদ দুরুত্বে রয়েছেন। ভবনটি সিলগালা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি বুয়েটের ইঞ্জিয়ার টিমকে খবর দেওয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ